শিশু সুরক্ষা মানে হলো তোমার শারীরিক, মানসিক আর ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা। যদি কেউ তোমার ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তুমি, তোমার পরিবার আর শিক্ষকরা মিলে সেটার বিরুদ্ধে দাঁড়াতে পারো।
সাইবার নিরাপত্তা মানে অনলাইনে নিরাপদ থাকা। সাইবার নিরাপত্তার জন্য করনীয়ঃ
স্কুলে বা বাইরে যাতায়াতের সময় সতর্ক থাকবে। একা অজানা জায়গায় যাবে না। অচেনা করো সাথে কথা বলবে না। কোনো ঝামেলা বা হুমকি মনে হলে সাথে সাথে বিশ্বস্ত বড়দের জানাবে।
বিপদে পড়লে যেখানে আশ্রয় অথবা সাহায্যর জন্য যেতে পারোঃ মসজিদ, মন্দির, স্কুল, পুলিশ স্টেশন, ১০৯৮, ৯৯৯ ইত্যাদি।
ভয় পেও না — প্রথমে কাউকে বলো। তোমার পরিবারের কাউকে বা বন্ধুকে, শিক্ষককে বলতে পারো অথবা স্কুলের সাহায্য ডেস্কে গিয়ে কথা বলো। একদম বিপদের সময় ১০৯৮ হেল্পলাইনে কল করো। চুপ থাকা নয়, কথা বলা গুরুত্বপূর্ণ।
বাংলাদেশে শিশু হিসেবে তোমার সুরক্ষার অধিকার আছে। অনলাইনে হোক বা অফলাইনে, তোমার সাথে অন্যায় হলে তুমি আইনি সাহায্য পেতে পারো। কেউ হুমকি দিলে বা ক্ষতি করলে সেটা শাস্তিযোগ্য অপরাধ। সেই অপরাধীর শাস্তি নিশ্চিত করা তোমাদের নাগরিক দায়িত্ব।
যদি তুমি বিপদে থাকো বা অসহায় বোধ করো, নিচের নম্বরগুলোতে কল করতে পারো:
তুমি চাইলে তোমার স্কুলের শিক্ষক বা প্রধান শিক্ষককেও জানাতে পারো।
কোনো অসুবিধা বা বিপদের ঘটনা এখানে রিপোর্ট করতে পারো। তোমার সকল তথ্য গোপন রাখা হবে।